ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঝোপের আড়ালে গোঙাচ্ছিলেন তাঁতী দল নেতা, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
মো. আবদুল্লাহ আল আমিন। ছবি: সংগৃহীত

ফেনীর ফেনী সদর উপজেলায় ঝোপের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব মো. আবদুল্লাহ আল আমিন (৩০) উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তার দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাননি। পরে শুক্রবার দুপুরে সোনাগাজী থানায় তার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর শুক্রবার রাতে সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা ঝোপের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় আল আমিনকে উদ্ধার করে।

আল আমিনের চাচা আবদুল হক নোমান জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশ তাদের উদ্ধারের খবর দেয়। আল আমিনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। সুস্থ হলে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সোনাগাজী উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হক নোমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আল আমিনের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তার আট বছরের কারাদণ্ড হয়। আল আমিনকে যারা তুলে নিয়ে ঝোপে ফেলে রেখেছে, তা তদন্ত করে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান গণমাধ্যমকে বলেন, ঘটনার তথ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে আরটিভির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইয়েস কার্ড পেলেন ৭ হাফেজ
চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর