ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের বটির কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
ছবি: আরটিভি

ফেনীর দাগনভূঞায় মেয়ের বটির কোপে ছেতার বেগম (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে রিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ছেতার বেগমকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর একই ঘরে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় রিনা আক্তারকে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিও উদ্ধার করা হয়।

দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত রিনা আক্তার মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
আরও পড়ুন
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
রামিসা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
নাশকতাকারীদের হামলায় আহত জুনিয়র অপারেটর সেলিমের মৃত্যু