ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

থানার সামনেই নারীকে হয়রানি করেন সেন্টু মিয়া, অতঃপর...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে সাবেক কেয়ারটেকারের বিরুদ্ধে নুপুর আক্তার নামে এক নারীকে হয়রানি, অশ্লীল কথাবার্তা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সেন্টু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার থানার সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সেন্টু মিয়া নুপুর আক্তারের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার স্বভাব-চরিত্র খারাপ হওয়ায় তাকে কাজ থেকে বিদায় দেওয়া হয়। এরপর থেকেই অভিযুক্ত বিভিন্নভাবে বাদীকে হয়রানি করে আসছিলেন।

জানা গেছে, নুপুর আক্তার বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় অভিযুক্ত সেন্টু মিয়া মোটরসাইকেলযোগে ওই নারীর পিছু নেন। উপজেলার থানার সামনে বাস থেকে নামার পর অভিযুক্ত তাকে অশ্লীল কথাবার্তা বলেন এবং মারধরের চেষ্টা করেন। পরে ওই নারী প্রতিবাদ করলে অভিযুক্ত তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে নুপুর আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত সেন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
সাঈদীর বিরুদ্ধে মামলা করা মুক্তিযোদ্ধার দাফন গভীর রাতে, কবর খুঁড়লেন মেয়ে-বোন
মানিক পশারীর বোন বলেন, ‘আমার ভাইরে টুঙ্গিপাড়া দিয়া পিরোজপুর আনার পর ওখানে ঝামেলা হইছে। একবার মোরা কবর খুঁড়ছি, সেই কবর লোকজনে আবার ভরাট করে ফেলছে। আবার মোরা কবর খুঁড়ছি এবং পুলিশ লাশ আনার পরে মোরাই মাডি দিছি। কোনো পুরুষ মানুষ আয় নাই।’
সাঈদীর বিরুদ্ধে মামলা করা মুক্তিযোদ্ধার দাফন গভীর রাতে, কবর খুঁড়লেন মেয়ে-বোন
হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা
চাঁদপুর জেলার হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের ঘটনা ঘটেই চলেছে। 
হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
আরও পড়ুন
ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর...
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন
গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা