ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর) আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রেনটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের পশ্চিমে রেলক্রসিং অতিক্রম করার আগেই হর্ন দিয়ে আসছিল। ওই সময় ওই ব্যক্তি রেললাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন। লোকটি কোনো দিকে সরে না যাওয়ায় তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। যে কারণে তার দুই হাত-পা ও শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কিছু সময় পর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কেউ লোকটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। 
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। 
১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা
আরও পড়ুন
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বেচে নৌপুলিশ, বিক্রি চলে দিনদুপুরেই
ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার