ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দেড় বছর ধরে আটকে আছে ১৪৫ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে দেড় বছর ধরে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রতিস্থাপন প্রক্রিয়া আটকে থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভাতা না পেয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্মানী ভাতা প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সোনালী ব্যাংকে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জানা যায়, গত ২১ জুন মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের আমলে বিভিন্ন অনিয়ম এবং শতাধিক মুক্তিযোদ্ধার ভাতা প্রতিস্থাপন প্রক্রিয়া আটকে রাখার প্রতিবাদে ব্যবস্থা নেওয়ার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে স্মারকলিপি দেন।

মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভাতা প্রতিস্থাপন না হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের লোকেরা অত্যন্ত আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব।

এদিকে সম্প্রতি মাধবপুরের বর্তমান ইউএনও ও ভাতা প্রতিস্থাপন কমিটির সভাপতি মেহেদী হাসানের উদ্যোগে ১৪৫ জনের মধ্যে ১০৩ জন মুক্তিযোদ্ধার ভাতা প্রতিস্থাপনের জন্য সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে সেখানেও দ্রুত কার্যক্রম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ভাতা প্রতিস্থাপন কমিটির সদস্যসচিব ও সোনালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক তানিম সিদ্দিকীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং মেসেজেরও কোনো জবাব দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধার সন্তান বলেন, দেড় বছর অপেক্ষার পর ১৪৫টি ভাতার মধ্যে মাত্র ১০৩টি সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানেও তড়িৎ কাজ হচ্ছে না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও আমরা এখনো প্রতিকার পাচ্ছি না।

তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন ত্রুটিপূর্ণ থাকায় এবং কিছু ভেরিফিকেশনের কারণে সময় নষ্ট হয়েছে। সংখ্যা ১৪৫টি হবে না, ৪০-৫০ জন হবে।

এ ছাড়া ইউএনও জাহিদ বিন কাসেমের সময়ে মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে ঐতিহাসিক জাতীয় চার নেতার মূরাল অপসারণের বিষয়টিও সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা দাবি করেন, মৃত মুক্তিযোদ্ধাদের হিসাবেও অর্থ জমা হচ্ছে। তাঁর ভাষ্য, ব্যাংকের আমানত বা ডিপোজিটের লাভের কারণে ভাতা ছাড়ে বিলম্ব হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। লভ্যাংশ বাড়ানোর জন্য এমন কর্মকাণ্ড হতে পারে বলেও জানান তিনি।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, দেড় বছর ধরে শতাধিক মুক্তিযোদ্ধার ভাতা আটকে থাকা এবং এখন ব্যাংকে গিয়েও আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। মুক্তিযোদ্ধারা এভাবে ভোগান্তির শিকার হলে তা জাতির জন্য লজ্জার।

তিনি দ্রুত ভাতা প্রতিস্থাপন করে মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশদের কাছে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, বিষয়টি এমন হলে অত্যন্ত দুঃখজনক। আগেই এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
হাসপাতালে যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন মা, ঠিক সেই মুহূর্তে চিকিৎসার জন্য ব্যাংকে জমানো দেড় লাখ টাকা তুলে নিয়ে সটকে পড়েছেন তার বড় ছেলে।  সম্প্রতি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর এলাকায় ঘটা এই অমানবিক ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অর্থের অভাবে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মায়ের জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই নারীর স্বামী মারা যান। দুই ছেলে ও দুই মেয়ের সংসারে মা তার বাবার বাড়ির ওয়ারিশি সম্পত্তি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা দুই ছেলে— মোহাম্মদ আলাউদ্দিন ও সালাউদ্দিনের নামে সোনালী ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে নিজের বিপদ বা চিকিৎসার প্রয়োজনে এই অর্থ কাজে লাগবে। সপ্তাহখানেক আগে তৃতীয়বারের মতো স্ট্রোক করলে ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মায়ের চিকিৎসার জরুরি খরচের জন্য দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন সোনালী ব্যাংক কমলনগর শাখা থেকে যৌথ অ্যাকাউন্টের পুরো টাকা উত্তোলন করেন। তবে টাকা তোলার পরপরই বড় ভাই আলাউদ্দিন কৌশলে ছোট ভাই সালাউদ্দিনকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এলাকা থেকে গা-ঢাকা দেন। পরবর্তীতে স্বজনরা যোগাযোগের চেষ্টা করলে আলাউদ্দিন সাফ জানিয়ে দেন— মায়ের নামে থাকা জমি তার নামে লিখে না দিলে তিনি চিকিৎসার এই টাকা দেবেন না। ঘটনাটি রোববারের হলেও বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানান। ছোট ছেলে সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বড় ভাই বেশ কিছুদিন ধরেই মায়ের জমি নিজের নামে লিখে নিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু মা রাজি হননি। এখন মায়ের জীবন-মরণ সন্ধিক্ষণে তিনি প্রতারণা করে চিকিৎসার টাকা আটকে রেখে জমি লিখে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। টাকার অভাবে মায়ের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, আমরা এখন চরম দিশেহারা। ঘটনাটি জানতে পেরে তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বলেন, মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা তুলে ছেলে চম্পট দেওয়ার ঘটনাটি অত্যন্ত অমানবিক। এমন পাষণ্ড সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। করুণানগর এলাকার প্রবীণ বাসিন্দা আবুল কালাম আফসোস করে বলেন, মাতা-পিতার আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে সন্তান মাকে মৃত্যুর মুখে ফেলে টাকা নিয়ে পালাতে পারে, আল্লাহ যেন এমন কুলাঙ্গার সন্তান আর কারো ঘরে না দেন। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া। জানা গেছে, অভিযুক্ত আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর এলাকার মৃত হানিফ বেপারীর বড় ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুটি বিয়ে করে আলাদা সংসার করছেন। ঘটনার পর থেকে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নিয়ে সটকে পড়া এবং শর্ত জুড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরটিভি/এসএস
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইলে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। 
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
আরও পড়ুন
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
‘রাস্তাত গেলে শইল ব্যথা থাকে তিন বেলা, ভোট গেলেগা কেউ উক্কি মারে না’
‘জলে কুমির, ডাঙায় বাঘ’ এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তা