ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সরকারি পুকুর ভরাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: আরটিভি

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী কোনো পুকুর বা জলাশয়ের স্বাভাবিক চরিত্র পরিবর্তন কিংবা ভরাট করা সম্পূর্ণ অবৈধ। উচ্চ আদালতের পরিষ্কার রায় রয়েছে, ব্যক্তিমালিকানাধীন পুকুর বা জলাশয়ও চাইলেই ভরাট করা বা এর শ্রেণি পরিবর্তন করা যাবে না। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন পুকুর ব্যক্তিগত টাকায় ভরাটের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪৬ নম্বর চরনাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪৬ নম্বর চরনাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোলঘেঁষে থাকা প্রায় ৪০ শতাংশ জমির পুরো পুকুরটি বিদ্যালয়ের সম্পত্তি। কিন্তু সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফায়েকুজ্জামান বাবুল ও ৪৬ নম্বর চরনাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন মিয়ার যোগসাজশে গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় প্রকাশ্যে পুকুরটি ভরাট করা হয়েছে।

সরকারিভাবে একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা করে ব্যর্থ হন ইউপি চেয়ারম্যান। সেই প্রকল্পের আশায় ব্যক্তিগত অর্থ দিয়ে পুকুরটি ভরাট করে ফেলেন তিনি। যা পরবর্তীতে সরকারি অর্থ থেকে সমন্বয় করার জন্য এখনো পাঁয়তারা করছেন ইউপি চেয়ারম্যান—এমন অভিযোগ রয়েছে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুরটি ভরাট করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পুকুরটির পানি গোসল করা থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করে আসছিলেন এলাকাবাসী। পুকুরটির অস্তিত্ব বিলীন হওয়ায় আশপাশের পরিবেশ, জীববৈচিত্র্য ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এলাকার অগ্নিকাণ্ডের সময়ও পুকুরটি ব্যাপক ভূমিকা রাখত। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ইউপি চেয়ারম্যান স্কুলের জমিতে থাকা পুকুরটি ভরাট করেছেন। এর প্রতিবাদ করলে মামলা-হামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। এর সঙ্গে এক ইউপি সদস্যও জড়িত রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয়দের পাশাপাশি সচেতন মহল।

স্থানীয় পরিবেশভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব নেচার-এর নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বাঁচিয়ে রাখতে সবার এগিয়ে আসতে হবে। জলাশয় বা পুকুর ভরাট করা গুরুতর অপরাধ। এই ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার হওয়া উচিত। সবাইকে আইনের আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করছি। পাশাপাশি ভরাট করা পুকুরটি পুনঃখনন করে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি করছি।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, পুকুরটি ভরাটের পেছনে অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। তা না হলে ইউপি চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত অর্থ দিয়ে পুকুরটি ভরাট করতেন না। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভরাটকৃত পুকুরটির বালু অপসারণের দাবি জানাচ্ছি।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. ফায়েকুজ্জামান বাবুল বলেন, সরকারি প্রকল্প অনুমোদন হওয়ার কথা। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। জনস্বার্থে ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের পুকুরটি ভরাট করেছি। এতে খরচ প্রায় ২৫ লাখ টাকা। এটা নিয়ে তো কারও কোনো আপত্তি থাকার কথা নয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুল পুকুরটি ভরাট করেছেন। তিনিই ভালো জানবেন। আমার কাছে পুকুর ভরাট করার কোনো অনুমতিপত্র নেই। এটি ভরাট করে খেলার মাঠ বাড়ানো হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়নে পুকুরটি ভরাট করতে দেওয়া হয়েছে।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

মাদারীপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহী বলেন, শিক্ষক চাইলেই স্কুলের পুকুর ভরাট করতে পারেন না। বিষয়টি নিয়ে শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপপরিচালক জেসমিন আক্তার বানু বলেন, ইউপি চেয়ারম্যান কোনো অবস্থাতেই বিদ্যালয়ের পুকুর ভরাট করতে পারেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, উপবৃত্তি বণ্টনে অনিয়ম এবং পরীক্ষায় পক্ষপাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে কয়েকটি বিষয়ে প্রধান শিক্ষক সামান্তা খানও অভিযোগ করেছেন এসব শিক্ষকদের বিরুদ্ধে।
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের পাশে গড়ে তোলা একটি পোল্ট্রি ফার্মে মুরগির বিষ্ঠা ও বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
আরও পড়ুন
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ