ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অজানার পথে পাড়ি জমাতে বনলতা এক্সপ্রেসে প্রেমিক-প্রমিকা, যেভাবে বদলে যায় গল্প

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

ছেলেটির বাড়ি উত্তরাঞ্চলে। মেয়েটির দক্ষিণাঞ্চলে। দুজনের পরিবারই ঢাকায় থাকে। একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ে তারা। দুজনের গায়েই ছিল কলেজের সাদা পোশাক।

পরিবারের আপত্তির কারণে তারা অজানার পথে পা বাড়িয়েছিল। তাদের যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ততক্ষণে আহত মেয়েটির সাদা ইউনিফর্মের একাংশ ভিজে লাল হয়ে গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাবনার মাঝগ্রাম রেলস্টেশনে দুর্ঘটনার শিকার হয় তারা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল তারা। মাঝগ্রাম স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় আহত মেয়েটিকে আবার সেই বনলতা এক্সপ্রেসেই রাজশাহী নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে। এখন অজানার পথ থেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে অপ্রাপ্তবয়স্ক এই দুই কলেজশিক্ষার্থী।

দুর্ঘটনার পর ছেলে ও মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা অনিক আলী। তিনিও বনলতা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মেয়েটির সঙ্গে শুধু ছেলেটিকেই দেখতে পান। তাদের সঙ্গে আর কেউ নেই বুঝতে পেরে সাহায্যের জন্য এগিয়ে যান।

অনিক আলী বলেন, ঢাকার কমলাপুরে গিয়ে ট্রেন চিনতে পারেনি ওই দুজন। চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেসেই উঠে বসে। পাবনায় আসার পর তারা জানতে পারে, ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছে। তখনই সিদ্ধান্ত নেয়, নেমে যাবে।

মাঝগ্রাম স্টেশনে ট্রেন থামতেই ছেলেটি আগে নেমে যায়, এরপর মেয়েটি; কিন্তু তার পা প্ল্যাটফর্মে পড়ার আগেই ট্রেন চলতে শুরু করে। একমুহূর্তেই পরিস্থিতি বদলে যায়।

মেয়েটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় ঢুকে যায়। আর ঠিক তখনই ছেলেটি তার হাত ধরে ফেলে। আরেকটু দেরি হলেই হয়তো গল্পটি অন্য রকম হতো; কিন্তু ছেলেটির সতর্কতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। এরপর ট্রেনটি থামলে আহত মেয়েটিকে ওই ট্রেনে করে রাজশাহী নিয়ে যাওয়া হয়।

রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ট্রলিতে তখনও মেয়েটির পরনে কলেজের সাদা পোশাক। মাথায় ব্যান্ডেজ। হাত থেকে রক্ত ঝরছে। সেই রক্তে সাদা পোশাকের একাংশ লাল হয়ে গেছে।

চারপাশে হাসপাতালের ব্যস্ততা। ভিড়ের মধ্যে কলেজের পোশাক পরা ছেলেটি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। মুঠোফোনে একটির পর একটি কল আসছে। কী করবে, কোথায় যাবে—কিছুই যেন বুঝে উঠতে পারছে না।

চিকিৎসক মেয়েটির হাতের এক্স-রে এবং মাথার সিটি স্ক্যান করতে বলেছেন। হাসপাতালের ভেতরেই এসব পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে; কিন্তু তাদের অসহায় অবস্থার সুযোগ নিতে রোগী ধরার দালালেরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে হাসপাতালেই পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে জানানো হলে মেয়েটিকে সেখানে নেওয়া হয়।

ছেলেটির সঙ্গে কথা বলে জানা গেল, তার বাড়ি উত্তরাঞ্চলের একটি জেলায়। মেয়েটির বাড়ি দক্ষিণাঞ্চলে। দুজনের পরিবারই ঢাকায় থাকে। একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ে তারা। কলেজেই তাদের প্রথম পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে গড়িয়েছে ভালো লাগায়। তারপর মন দেওয়া-নেওয়া; কিন্তু সম্পর্কের কথা পরিবার জেনে যাওয়ার পরই শুরু হয় বিপত্তি।

পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেবে না—এই কথা মুখে বলতে পারেনি মেয়েটি। তাই সকালে চিঠিতে লিখে দিয়েছিল সব কথা। তারপর দুজন বেরিয়ে পড়ে অজানার পথে। একপর্যায়ে গন্তব্য ঠিক হয় জয়পুরহাট। সেখানে ছেলেটির এক দাদার বাড়ি। সেখানে গিয়ে বিয়ে করার পরিকল্পনার কথাও জানায় ছেলেটি।

রাতে আবার ছেলেটির সঙ্গে ফোনে কথা হয়। ততক্ষণে এক্স-রে ও সিটি স্ক্যানের রিপোর্ট চিকিৎসক দেখেছেন। ছেলেটি জানায়, মেয়েটির বাঁ হাত ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত রয়েছে। রাজশাহীতে তাদের কেউ নেই। তাই ছেলেটির সিদ্ধান্ত—মেয়েটিকে নিয়ে আবার ঢাকায় ফিরবে।

আরটিভি /এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
আরও পড়ুন
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’