ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।

বিউবো জানিয়েছে, শনিবার সিলেট নগরী ও শহরতলির ৯৯টি এলাকা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা।

এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, আখালিয়া, উত্তর বাগবাড়ী ও পশ্চিম কাজলশাহসহ নগরী ও শহরতলির ৯৯টি এলাকায়। এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে বলে জানিয়েছে বিউবো।

এ বিষয়ে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বলেন, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হতে পারে। তবে কাজ শেষ না হলে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকার অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ ও অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের
বান্দরবান জেলার লামা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হানিফ ও নুর মোহাম্মদ নামে দুই শিশুও।
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের
প্রথম বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্যাল টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর বিক্রি করে দেওয়া সন্তান উদ্ধার, গ্রেপ্তার ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মের পরপরই অর্থের বিনিময়ে অন্যত্র সরিয়ে নেওয়া এক নবজাতককে চার ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর বিক্রি করে দেওয়া সন্তান উদ্ধার, গ্রেপ্তার ৪
এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি
বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম প্রধান উপাদান শুঁটকিতে মিলেছে মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি।
এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি
আরও পড়ুন
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়