ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুলিশ দেখে খালে ঝাঁপ দিলেন মাদক কারবারি, অতঃপর...

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক চিহ্নিত মাদক কারবারির। প্রায় এক ঘণ্টার তল্লাশি শেষে তাকে আটক করে পুলিশ। পরে তার মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের উদ্দেশে গাঁজা নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পাশের সেতুর কাছে খালে ঝাঁপ দেন। পরে কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তল্লাশিতে প্রায় এক ঘণ্টা পর তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার