ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ এএম
ছবি: সংগৃহীত

জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুর ও রাজশাহী বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাকাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা রংপুরের নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি মেডিকেল ফিডারের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।

তাছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একই পোলে ‘ডুয়েল সোর্স লাইন’ থাকায় নিরাপদ কাজের স্বার্থে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড— এই দুই ফিডারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাইনসংলগ্ন গাছের শাখা-প্রশাখা কাটার কারণে রাজশাহীতেও শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে— রুয়েট ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মোহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটী এবং এর আশপাশের এলাকাসমূহ।

নেসকো কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে। গ্রাহকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার স্বার্থে আয়োজিত এ সাময়িক অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’
রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন