ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম
চিকিৎসা সামগ্রী হস্তান্তর করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সামগ্রীর সংকট মোকাবিলায় ৪০ লাখ টাকার বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

হিউম্যান অ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় সরবরাহ করা এসব সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্ক রোগীদের জন্য প্যাম্পার্স, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত বিভিন্ন উপকরণ।

এ সময় প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন, বিতরণ করা চিকিৎসা সামগ্রী যেন হাসপাতালে ভর্তি রোগীরা যথাযথভাবে বিনামূল্যে পান। চিকিৎসা উপকরণের সুষ্ঠু ব্যবহার ও রোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার এ হাসপাতালে নিয়মিতভাবে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপের কারণে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেয়। এ অবস্থায় সরবরাহ করা এসব উপকরণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে ও সাজেকে হামলার প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে।
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে দিদারুল আলম (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চার জেলায় ৪৭ কোটি টাকার প্রকল্প, সমৃদ্ধ হবে জেলেদের জীবিকা
যশোরে বাইক স্ট্যান্ডের চাঁদা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম
বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরি