ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পরিত্যক্ত মাটির স্বাস্থ্যকেন্দ্র: পাশের কেন্দ্রের এক ঘরেই চলছে চিকিৎসাসেবা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরিটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
নওগাঁর মান্দায় পরিত্যক্ত মাটির দোতলা স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসাসেবা। ছবি: আরটিভি

ডিজিটাল যুগে চিকিৎসাব্যবস্থা যখন আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে, তখনও নওগাঁর মান্দায় দাঁড়িয়ে আছে ১৯৩০ সালে নির্মিত একটি মাটির দোতলা স্বাস্থ্যকেন্দ্র। প্রায় ৯৬ বছরের পুরোনো ভবনটি সময়ের ভারে এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বহুদিন আগেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে মাটির সেই ভবনে চিকিৎসাসেবা বন্ধ রেখে পাশের পরিবার কল্যাণ কেন্দ্রের (এফডব্লিউসি) একটি ছোট কক্ষে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম।

উপজেলার পরানপুর ইউনিয়নের এ উপস্বাস্থ্যকেন্দ্রটির পুরোনো মাটির ভবনটি একসময় এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল। কালের বিবর্তনে ভবনটির দেয়াল দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মাটির আস্তরণ খসে পড়েছে, নষ্ট হয়েছে দরজা-জানালা। টিনের ছাউনিও পুরোনো হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বহুদিন আগেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত মাটির দোতলা ভবনটি এখন অনেকটাই নীরব। যে ভবনে একসময় চিকিৎসা নিতে মানুষের ভিড় থাকত, সেখানে এখন নেই চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ। ভবনের বিভিন্ন অংশে জরাজীর্ণতার ছাপ স্পষ্ট। অন্যদিকে, ভবনটির পাশেই পরিবার কল্যাণ কেন্দ্রের একটি ছোট কক্ষে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। সীমিত জায়গার ওই কক্ষেই রোগী দেখা, ওষুধ বিতরণসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২৫০ জন রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। ফলে একটি ছোট কক্ষে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে গিয়ে তৈরি হচ্ছে চরম ভোগান্তি। রোগীদের পাশাপাশি সমস্যায় পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও।

এর ওপর রয়েছে জনবল সংকট উপস্বাস্থ্যকেন্দ্রটিতে ৫জন কর্মীর পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২জন। সীমিত জায়গা ও জনবল দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

অন্যদিকে শুধু পরানপুর ইউনিয়ন নয়, উপজেলার আরও ৮টিসহ মোট ৯টি উপস্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো নিয়েই রয়েছে সংকট। কোথাও ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, কোথাও আবার প্রয়োজনীয় কক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব রয়েছে। ফলে উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে।

পরানপুরের মাটির ভবনটির বিষয়টি সম্প্রতি জাতীয় সংসদেও আলোচনায় আসে। নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু জাতীয় সংসদে মাটির তৈরি জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রটির ছবি প্রদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ১৯৩০ সালে নির্মিত জরাজীর্ণ মাটির ভবনে সাধারণ মানুষকে সেবা নিতে হয়েছে, যা বর্তমান সময়ে অত্যন্ত দুঃখজনক। মান্দার নাজুক উপস্বাস্থ্যকেন্দ্র গুলো আধুনিকায়নের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানো জরুরি।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোছা. হামেদা বলেন, আগে মাটির ভবনটিতে চিকিৎসাসেবা পাওয়া যেত। এখন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে আর চিকিৎসা দেওয়া হয় না। দূর-দূরান্ত থেকে এসে একটি ছোট ঘরে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ওষুধ নিতে হয়। এতে আমাদের অনেক কষ্ট হয়।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জলিল বলেন, এখন তো আধুনিক যুগ। অথচ এখানে এত পুরোনো মাটির ভবন পড়ে আছে। ভবনটি বহুদিন আগেই পরিত্যক্ত হয়েছে। দ্রুত এখানে একটি আধুনিক ও স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা দরকার।

পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট মো. মনিরুল ইসলাম বলেন, মাটির ভবনটি বহুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই পাশের এফডব্লিউসি ভবনের একটি কক্ষেই রোগীদের সেবা দিতে হচ্ছে। পাঁচজন স্টাফের জায়গায় বর্তমানে আছি মাত্র দুজন। প্রতিদিন ১৫০ থেকে ২৫০ জন রোগীকে একটি ছোট কক্ষে সেবা দেওয়া খুবই কঠিন।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম বলেন, জরাজীর্ণ উপস্বাস্থ্যকেন্দ্রগুলোর বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) ইতোমধ্যে জমি মাপজোখ ও সীমানা নির্ধারণের কাজ করেছে। পরানপুরসহ উপজেলার ৯টি জরাজীর্ণ উপস্বাস্থ্যকেন্দ্রেই নতুন ও আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এসব ভবনের নির্মাণকাজ শুরু হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
আরটিভিতে সংবাদ প্রকাশ: সড়ক থেকে সরানো হলো নিম্নমানের ইট