ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পানিতে ডুবলেই যেখানে ‘ভয়ংকর’ বাস্তবতার মুখোমুখি হতে হয় মানুষের

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

নদীবেষ্টিত কুষ্টিয়ায় পানিতে ডুবে কেউ নিখোঁজ হলে স্বজনদের উৎকণ্ঠার সঙ্গে যুক্ত হয় আরেক যন্ত্রণা— ডুবুরি দলের অপেক্ষা। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় পানিতে ডুবে শিশুসহ বিভিন্ন বয়সী অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

কিন্তু জেলায় প্রশিক্ষিত ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযানের জন্য প্রায় ১৫০ কিলোমিটার দূরের খুলনার ওপর নির্ভর করতে হয়। খুলনা থেকে ডুবুরি দল পৌঁছাতে লাগে ৬-৮ ঘণ্টা। জীবন রক্ষায় যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে এ দীর্ঘ অপেক্ষায় জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

শুধু কুষ্টিয়া নয়, খুলনা বিভাগের ১০ জেলার চিত্রও প্রায় একই। নদী, খাল ও জলাশয়ে কেউ নিখোঁজ হলে বিভাগীয় শহর খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জন্য অপেক্ষা করতে হয়। বর্ষায় নদী ও জলাশয়ে পানির প্রবাহ বাড়ার সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও জেলার পর্যায়ে স্থায়ী ডুবুরি দল না থাকায় সংকট আরও প্রকট হয়ে ওঠে।

বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ আশপাশ জেলাগুলোয় পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীসহ অন্তত ১২টি নদ-নদী রয়েছে। এসব নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকা ও যোগাযোগ নিবিড়ভাবে জড়িত। গত আগস্টে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও বাগেরহাটে প্রায় ২৮ শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নদী, পুকুর ও বিলে ডুবে মারা গেছে।

স্থানীয়দের ভাষ্য, নিখোঁজ হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা উদ্ধার অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশিক্ষিত ডুবুরি ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যদের ভূমিকা সীমিত থাকে। তখন স্বজন ও স্থানীয়রা নৌকা, জালসহ দেশীয় উপকরণ নিয়ে খোঁজ করেন।

কুষ্টিয়ার পদ্মাপারের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, নদীতে কেউ নিখোঁজ হলে স্বজনদের একদিকে প্রিয়জনকে হারানোর শঙ্কা, অন্যদিকে উদ্ধারকারী দলের অপেক্ষায় থাকতে হয়।

আরেক বাসিন্দা মোমিন ইসলাম বলেন, দূরের জেলা থেকে ডুবুরি আসতে সময় লাগায় মূল্যবান সময় নষ্ট হয়।

জেলার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় কুষ্টিয়ায় একটি স্থায়ী ডুবুরি দল গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তিনি বলেন, ‘জেলায় একটি ইউনিট থাকলে আশপাশের চার-পাঁচ জেলায়ও ১ ঘণ্টা বা তার কম সময়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হতো।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘প্রতিটি জেলায় স্বতন্ত্র ডুবুরি ইউনিট গঠন সম্ভব না হলেও এ-সংক্রান্ত জনবল বাড়ানো জরুরি। এ জন্য অর্গানোগ্রাম পুনর্গঠন করে সারা দেশে ডুবুরি নিয়োগের প্রক্রিয়া চলছে। জনবল বাড়ানো গেলে পানি দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধাওয়া-পাল্টাধাওয়ার পর সড়ক ছাড়লেন আশুলিয়ার শ্রমিকরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল
কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও উত্তেজনার পর সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় এলাকায় যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নিরাপত্তার স্বার্থে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়া ও নরসিংপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামীম গ্রুপের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দুপুরের পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়া এলাকার সার্বিক পরিস্থিতি ও যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকেই শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন। তিনি আরও জানান, নরসিংপুর, কাঠগড়া ও আশুলিয়া এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা সড়কে ব্যারিকেড সৃষ্টি ও আগুন জ্বালানোর চেষ্টা করেন। যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ ও যৌথ বাহিনী কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আরটিভি/এসকে
ধাওয়া-পাল্টাধাওয়ার পর সড়ক ছাড়লেন আশুলিয়ার শ্রমিকরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
আরও পড়ুন
ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
নিজের সন্তানকে বিক্রি করে চুরির নাটক বাবার, অতঃপর...
সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ