ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আটক আবির হাসান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল ইসলাম।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে ওই মাদরাসায় ভর্তি করা হয়। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হলেও মাদরাসায় পাঠানোর পর আবার অসুস্থ হয়ে যেত। একপর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিত। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে শিশুটির মাকে মাদরাসায় ডেকে নেওয়া হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক আবির হাসান শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার মা।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নির্যাতনের অভিযোগ জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিশুটির মা জানান, ভয়ের কারণে প্রথমে সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে শিশুটি। পরীক্ষার ছুটি হলেও তাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি বলেও জানায় সে।

তিনি আরও বলেন, সন্তানকে পড়ালেখা শেখানোর আশায় মাদরাসায় পাঠিয়েছিলেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনো কল্পনা করেননি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার  আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪০টি পোশাক কারখানা।
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকাসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
জামালপুরে বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের কাচারি পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আরও পড়ুন
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, শোক সইতে পরলেন না বাবাও