ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
 জিয়াং ও ইভা । ছবি সংগৃহীত

মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিং। সেই যোগাযোগ একসময় গড়ায় প্রেমে। প্রায় দেড় বছর পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং। বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয় তার। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের কথা শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচিতি গড়ায় প্রেমের সম্পর্কে।

ইভার ভাষ্য, প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই তাদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন জিয়াং। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি জিয়াংকে নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান ইভা। গত ১০ সেপ্টেম্বর সেখানে গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে আয়োজন করা হয় বৌভাতের।

ইভা বলেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।

স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে ইভা বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন, বাকিটা অনুবাদ অ্যাপের মাধ্যমে কথা বলেন। জিয়াং পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছেন এবং দেশীয় খাবার ও গ্রামের পরিবেশ বেশ পছন্দ করেছেন।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন। পরবর্তীতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।

তবে জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে তারা অবগত নন বলে জানিয়েছে পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা। আর এ দুর্গোৎসব পালনে জেলার ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আরও পড়ুন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী, অতঃপর...