ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসা, ছয় জনকে ধরে পুলিশে দিল জেন-জিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে ৬ জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

দেহ ব্যবসা ব্যবসার অভিযোগে আবাসিক হোটেল থেকে ছয় জনকে ধরে পুলিশে দিয়েছে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আটকদের মধ্যে দুজন নারী, তারা বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যদের অভিযোগ, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। হোটেলে নারীদের রেখে যৌন ব্যবসা পরিচালনা করা হতো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিকমরুল ও আশেপাশের এলাকার তরুণদের নিয়ে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়েছিল কয়েক মাস আগে।

সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল জানিয়েছেন, রোববার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয় জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে পুলিশ জানে না বলে দাবি করেছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি আসলে বিষয়টি কী। কেন তাদের আটক করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সার মজুত করায় পদ হারালেন জামায়াত নেতা
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা