ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছে তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরে তারা তুলপাই বাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে অবস্থান নেন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযোগ তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত রাখা।

দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারী ও মেহেদী হাসান অভিযোগ করেন, এর আগেও প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। তবে কার্যকর ব্যবস্থা না হওয়ায় তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রানী অভিযোগ করেন, শিক্ষক নাছির আহমেদ গাজী তাদের সঙ্গে অশালীন আচরণ এবং বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের দাতা সদস্য জুয়েল পাটোয়ারী বলেন, অতীতেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ পাওয়া গেছে। পরিচালনা পর্ষদের মাধ্যমে কয়েকবার তাকে সতর্ক করা হলেও অভিযোগ অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হয়নি।

অভিভাবক মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, তার ভাতিজির সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় অভিযুক্ত শিক্ষক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

তবে অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী টেনিংএ রয়েছেন এবং তবে মোবাইলে তিনি জানান তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাকে মৌখিকভাবে জানিয়েছিল। রোববার হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং ক্লাসে ফিরিয়ে দেন। অভিযোগের বিষয়টি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
আরও পড়ুন
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল
বসতভিটা না থাকায় নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী