
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও চার জন।
সোমবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিরখী এলাকায় বালুবাহী একটি ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৩৮) নিহত হন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত চারজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় প্রায় ৩২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এছাড়া, হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আলম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।
আরটিভি/এমএ




