ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হঠাৎ দৌলতদিয়া গেল ৫ শিশু, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো, মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

পুলিশ জানায়, পাঁচ শিশু পরস্পরের বন্ধু। কৈশোরের কৌতূহল ও দুরন্তপনায় তারা সোমবার সকালে একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে তারা দৌলতদিয়ায় পৌঁছায়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল।

এ সময় বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের নজরে আসে। পুলিশ সদস্যরা শিশুদের সঙ্গে কথা বললে একপর্যায়ে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসার বিষয়টি জানায়।

পরে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা তখন উদ্বিগ্ন ছিলেন। পুলিশ ফোনে তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার খবর জানালে অভিভাবকরা থানায় এসে উপস্থিত হন।

পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচ শিশুকে তাদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে আসে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় এবং শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। আরটিভি/টিআর
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, গ্রেপ্তার মামা
দিনাজপুরের পার্বতীপুরে পকেট খরচের টাকা জোগাড় করতে চার মাস বয়সী আপন ভাগ্নেকে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, গ্রেপ্তার মামা
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
আরও পড়ুন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...
পদ্মার নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৫ ঘাট বন্ধ
দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি