ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এক পাঙাশের দাম ২০ হাজার টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের এক পাঙাশ মাছ। নিলামে মাছটি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন জেলে আরিফ মাঝি।

আরিফ মাঝি বলেন, মেঘনায় জাল পেতে মাছ শিকার করছিলাম। এ সময় ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজ মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়।

মৎস্য ব্যাপারি ফিরোজ ও নাহিদ জানান, ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি ভ্যাটসহ প্রতি কেজি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে নিলামে ক্রয় করেন মৎস্য আড়তদার মোমিন তালুকদার।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মোমিন তালুকদার জানান, পাঙাশ মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ী পাঠানো হবে। আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর নিম্নচাপ
মনপুরায় জেলের জালে ধরা পড়ল ‘রাজা ইলিশ’
জীবনঝুঁকি নিয়ে মেঘনা পাড়ি দিচ্ছেন মনপুরাবাসী