ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের খুঁটিতে ধীরগতিতে চলছে মহাসড়কের কাজ, ভোগান্তিতে জনতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

বিদ্যুতের খুঁটি সময়মতো সরানো না হওয়ায় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে শ্যামনগরের ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এতে একদিকে সড়ক সম্প্রসারণ ব্যাহত হচ্ছে, অন্যদিকে খুঁটি সরানোর সময় বিদ্যুৎ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজের ধীরগতির জন্য দায়ী করেছেন খুঁটি সরাতে পল্লী বিদ্যুতের নিয়োজিত ঠিকাদারদের গড়িমসিকে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বলেছে, তারা আশা করছে সেপ্টেম্বরে না হলেও অক্টোবরের মধ্যে খুঁটি সরানো শেষ হবে।

সওজ সূত্রে জানা গেছে, ৮২২ কোটি টাকা ব্যয়ে সড়কটি ২৪ ফুট থেকে ৩৪ ফুটে সম্প্রসারণ করা হচ্ছে। বর্ধিত অংশে থাকা ১ হাজার ২০০টি বিদ্যুতের খুঁটি সরিয়ে পুনঃস্থাপনে বরাদ্দ রয়েছে ১১ কোটি টাকা। গত বছরের জুলাইয়ে ছয়জন ঠিকাদারকে কাজ দেওয়া হলেও চলতি বছরের জুনের মধ্যে খুঁটি সরানোর কাজ শেষ হয়নি। এ পর্যন্ত সরানো হয়েছে প্রায় ৫৫ শতাংশ খুঁটি। প্রকল্পের মেয়াদও বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

সম্প্রতি দেবহাটার গাজীরহাট এলাকায় দেখা যায়, কালভার্ট নির্মাণের জন্য সড়ক খোঁড়া হয়েছে। পাশে তৈরি বাইপাস দিয়ে যানবাহন চলাচল করলেও মহাসড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে তৈরি হচ্ছে যানজট।

সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ করা ঠিকাদারদের গড়িমসির কারণে খুঁটি সরানোর কাজ পিছিয়ে আছে। খুঁটি না সরানো পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজও করা যাচ্ছে না।

পল্লী বিদ্যুতের ঠিকাদার শাহবাজ খান বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রেখে খুঁটি সরানো সম্ভব নয়। তবে মানুষের ভোগান্তি কমাতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আজিজুর রহমান বলেন, ৫৫ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরে সম্ভব না হলেও অক্টোবরের মধ্যে খুঁটি সরানোর কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ।
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্র‍ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে আটক হন এএসআই দেলোয়ার হোসেন।
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
সৌদিআরব থেকে পাঠানো ২৯.৯০ কেজি মালামাল ব্রাহ্মণবাড়িয়া এসে হয়ে গেলে ১৯.৭০ কেজি। সরকারী ডাক বিভাগে আসা এই পার্সেলের প্রাপক ওজনে কম দেখে সেটি গ্রহনে আপত্তি করলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার।
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
যুবদলের ওই নেতার বাড়ির প্রধান ফটকের সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। সেইসঙ্গে রেখে যাওয়া হয়েছে এক চিঠি, যাতে লেখা— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
আরও পড়ুন
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা