ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জামিন নিতে গিয়ে ধরা হত্যাচেষ্টা মামলার আসামি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
মো. রাব্বি শরীফ : ছবি আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারি অভিযোগে করা মামলার প্রথম আসামি মো. রাব্বি শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রথম আসামি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অগ্রিম জামিনের জন্য গেলে তাকে গ্রেপ্তার করা হয়। রাব্বি শরীফ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি রতন মিয়ার বাড়ির সামনে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার রাব্বি শরীফসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়। মামলার নথি অনুযায়ী— ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ (২) ধারায় মামলা করা হয়েছে।

এজাহারে বাদী মো. ফারুক হাওলাদার অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে আসামিরা পথরোধ করে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর ও হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন আহত হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

মামলার এজাহারে রাব্বি শরীফ (২৭), সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২) ও রিয়াদুল শরীফ (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম রাব্বি শরীফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বি শরীফ নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২