ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সমাবেশে টাঙানো হলো এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুলকান্দী বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।

সরেজমিনে দেখা যায়, সমাবেশকে ঘিরে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা টানিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। দীর্ঘ পতাকা দেখতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সমাবেশে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শাহীন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শাজাহান, ইসলামপুর মোহাম্মদ আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে ফিনল্যান্ডের যুবক
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
মুসল্লিদের ১৫ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা