ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মো. হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের একটি এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন তার বাবা এমন অভিযোগ রয়েছে। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নাবালিকার মামা মো. সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে নরসিংদী ছাড়াও মুন্সীগঞ্জ ও সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেল ৫টায় নরসিংদী মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

তিনি জানান, মামলার পর নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েসসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীদের মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে তাজমিনের ব্যবহৃত আইফোন।
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
আরও পড়ুন
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন