ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) ঘটনায় মাহবুব আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

শুক্রবার সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাঁদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।

আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট নারী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মাহবুব আলম আটক নারীকে তার স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর আন্নি আক্তার নামে এক নারী ওই ফ্ল্যাটে যান। তিনি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। তার ভাষ্য, প্রায় দুই ঘণ্টা দরজায় ধাক্কা দেওয়ার পরও ভেতর থেকে কেউ দরজা খোলেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে মাহবুব আলম ও এক নারীকে পাওয়া যায়।

পরে তাদের দুজনকে চন্দ্রিমা থানায় নেওয়া হলে মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আন্নি আক্তার। অভিযোগে তিনি দাবি করেন, মাহবুব আলম তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন।

আন্নি আক্তারের আরও অভিযোগ, মাহবুব আলম বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত। গত চার মাসে তিনবার তিনি ওই নারীকে মাহবুব আলমের সঙ্গে দেখেছেন বলেও দাবি করেন। তবে সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে আগের ঘটনাগুলো কাউকে জানাননি বলে দাবি করেন আন্নি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, আন্নি আক্তারের দেওয়া অভিযোগটি আগের ঘটনার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। শুক্রবারের ঘটনাসহ মাহবুব আলমকে ঘিরে ঘটে যাওয়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব আলম একসময় রাজশাহী মহানগরের চন্দ্রিমা ও দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এক স্ত্রীর অভিযোগের পর তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও রয়েছে।

বর্তমানে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশে কর্মরত এবং সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। তবে শুক্রবার তিনি কোনো ছুটি না নিয়েই রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রটির কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মাহবুব আলমের কোনো ছুটি নেই। কাউকে না জানিয়েই তিনি রাজশাহীতে গেছেন। বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

মোস্তাক আহমেদ আরও বলেন, মাহবুব আলম সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও তার মূল কর্মস্থল নওগাঁ জেলা পুলিশ। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ বিভাগীয় ব্যবস্থা নেবে।

এদিকে, ফ্ল্যাটে নারীসহ অবস্থানের ঘটনায় কোনো মামলা না হলেও মাহবুব আলমের বিরুদ্ধে আগের অভিযোগ এবং বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগের বিষয়টি তদন্তের আওতায় আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
শুক্রবার সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাঁদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে গণধর্ষণ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে গণধর্ষণ
নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...
নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মো. হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ উঠেছে।
নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...
‎ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেত্রী ধরা
‎ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের চার নেত্রী ও সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
‎ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেত্রী ধরা
উনি যে জেলায় যান, সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী
রাজশাহীতে এক নারীসহ ফ্ল্যাট থেকে আটক হওয়া চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ তুলেছেন নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার।
উনি যে জেলায় যান, সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী