ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‎ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেত্রী ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
গ্রেপ্তার আ.লীগের ৪ নেত্রী। ছবি: সংগৃহীত

‎ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের চার নেত্রী ও সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
‎
‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তাররা হলেন- আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেমা বেগম (৪০), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রার্থী মোছা. রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেখা খানম (৪২) এবং আখাউড়া যুব মহিলা লীগের সক্রিয় সদস্য নাজমা বেগম (৩৬)।
‎
‎‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় কয়েকজন নারী গোপন বৈঠকে বসেছেন- এমন তথ্য পায় পুলিশ। পরে আখাউড়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা সরে গেলেও চার নেত্রীকে আটক করা হয়।
‎
‎আখাউড়া থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পুলিশ আরও দাবি করেছে, থানা এলাকায় অরাজকতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
‎
‎আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
‎

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা