ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে এক নারীসহ থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছেন এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে তাদের দুজনকে বের করে থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম। তবে ওই নারী, আন্নি আক্তার, নিজেকেও মাহবুব আলমের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ ঘটনায় আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়।

পরে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত ছিলেন।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে গিয়েছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

শুক্রবারের ঘটনার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
শুক্রবার সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাঁদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) ঘটনায় মাহবুব আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে গণধর্ষণ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে গণধর্ষণ
নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...
নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মো. হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ উঠেছে।
নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...
‎ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেত্রী ধরা
‎ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের চার নেত্রী ও সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
‎ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেত্রী ধরা