ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

উনি যে জেলায় যান, সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক নারীসহ ফ্ল্যাট থেকে আটক হওয়া চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ তুলেছেন নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মাহবুব আলম ও এক নারীকে বের করে থানায় নেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন আন্নি।

আন্নি আক্তারের দাবি, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। পরে তিনি জানতে পারেন, মাহবুব আলম যে জেলায় কর্মরত ছিলেন, সেখানেই বিয়ে বা একাধিক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনা রয়েছে।

আন্নি বলেন, উনি তো যে জেলায় যান, সে জেলাতেই কালেমা পড়ে বিয়ে করেন। সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে বদলি হওয়ার পরও আমাকে স্বীকার করেননি। আমাকে বলেছিলেন, কে চেনে তোমাকে? আমার সঙ্গেও প্রতারণা করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি জানতে পারেন, মাহবুব আলম তার কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে এক নারীকে নিয়ে অবস্থান করছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়েন। প্রায় দুই ঘণ্টা কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খুলতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে মাহবুব আলম ও ওই নারীকে বের করে আনেন।

আন্নির দাবি, ফ্ল্যাটের দরজা খোলার পর মাহবুব আলম ওই নারীকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে সাংবাদিকদের সামনে তাদের বিয়ের কোনো কাবিননামা দেখাতে পারেননি।

এদিকে মাহবুব আলম দাবি করেছেন, আন্নিকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে। তবে আন্নি জানিয়েছেন, তিনি তালাকের কোনো কাগজ পাননি। এ ঘটনায় মাহবুব আলমের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি।

বর্তমানে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় পৃথক দুটি কক্ষে রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলম কোনো অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে গেছেন। এটি প্রশাসনিক অপরাধ। বিষয়টি নিয়ে নওগাঁ জেলা পুলিশ বিভাগীয় ব্যবস্থা নেবে।

চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাহবুব আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মা-বাবার শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রা
বিয়ের বরযাত্রা মানেই সাধারণত গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি। তবে ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় এসেছেন গাইবান্ধার সাকিব মিয়া। পরিবারের একমাত্র ছেলের বিয়েতে মা-বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যান তিনি। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে কনের বাড়িতে ভিড় করেন বিভিন্ন বয়সী উৎসুক মানুষ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে এ ঘটনা ঘটে। বর সাকিব মিয়া চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তার কনে সুরাইয়া আক্তার একই উপজেলার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন একমাত্র দুলাভাই। পরিবারের অন্য সদস্য ও বরযাত্রীরা মাইক্রোবাসে করে কনের বাড়িতে যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান সাকিব। হাতির পিঠে বরের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে সেখানে জড়ো হন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও দেখা যায় ব্যাপক কৌতূহল। সন্ধ্যা ৭টার দিকে সুরাইয়া আক্তারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সাকিবের। যৌতুকবিহীন এ বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা। বিয়ের আসরেই নববধূকে দেনমোহরের অর্থ বুঝিয়ে দেন বর। পরে আনুষ্ঠানিকতা শেষে রাতেই নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বরের বোন জানান, পরিবারের একমাত্র ছেলের বিয়েতে মা-বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলেকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করানোর। সেই শখ পূরণ করতেই নেওয়া হয় ব্যতিক্রমী এ উদ্যোগ। সাকিব মিয়া বলেন, ‘বিয়ে জীবনের একটি বিশেষ দিন, যা বারবার আসে না। মা-বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমাকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাবেন। তাদের ইচ্ছা পূরণ এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০ হাজার টাকা দিয়ে হাতিটি ভাড়া করে আনা হয়। মা-বাবার শখ পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত।’ স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় হাতির পিঠে চড়ে বরের কনের বাড়িতে যাওয়ার ঘটনা এবারই প্রথম। এ কারণে ব্যতিক্রমী বরযাত্রাটি দেখতে আশপাশের অনেক মানুষ ছুটে আসেন। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, মা-বাবার ইচ্ছা পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ের এ আয়োজন করা হয়েছে। বর ও হাতিকে দেখতে বিয়েবাড়িতে শত শত মানুষের ভিড় জমে। আরটিভি/এসকে
মা-বাবার শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রা
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীদের মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে তাজমিনের ব্যবহৃত আইফোন।
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...