ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
বদলগাছী থানা। ছবি: আরটিভি

নওগাঁর বদলগাছীতে বাড়িতে একা পেয়ে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে অচেতন করে প্রায় দুই ভরি সোনার অলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একা ছিলেন।

ঘর খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়া মাত্রই তিনি ঝিমিয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তির কথামতোই তিনি চলতে থাকেন।

এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং নগদ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু টাকা ও গহনাই নয়, সঙ্গে রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি।

ঘটনার দিন বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ভুক্তভোগী পরিনা বেগম বদলগাছী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬