ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর...

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: আরটিভি

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা সিগারেট কোম্পানির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা জানান, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে তার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ইমারত আলী ও শিশুটিকে একসাথে বাঁশঝাড় থেকে বের হতে দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনি শিশুটির মায়ের কাছে জানালে, মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত তুলে ধরে। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইমারত আলীকে ঘটনাস্থলেই আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ঘটনাটি জানামাত্রই পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া ও জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান