ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাপে কাটা রোগীর জন্য উপজেলা হাসপাতালেই অ্যান্টিভেনম

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: আরটিভি

সাপে কাটার পর দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুঝুঁকি বাড়ে। অথচ উপজেলা পর্যায়ের অনেক হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় রোগীকে জেলা সদর বা বিভাগীয় শহরের হাসপাতালে নিতে হয়। এতে চিকিৎসা পেতে দেরি হয়। তবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ছয় মাস ধরে সাপে কাটার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম মজুত রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যান্টিভেনম আসার পর দুজন সাপে কাটা রোগীকে এই ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৪০টি অ্যান্টিভেনম মজুত আছে। একজন রোগীর জন্য সাধারণত ১০টি অ্যান্টিভেনম প্রয়োজন হয়। সে হিসাবে বর্তমান মজুত দিয়ে চারজন রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব।

স্থানীয় বাসিন্দা হালিম দুলাল বলেন, আগে সাপে কাটলে অনেকে কবিরাজ, বৈদ্য বা ওঝার কাছে যেতেন। এখন সচেতনতা বেড়েছে। সাপে কাটলে মানুষ দ্রুত সরকারি হাসপাতালে যায়। কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকলে রোগীকে শহরে নিতে হয়। এতে দুই থেকে চার ঘণ্টা সময় লেগে যেতে পারে।

চিকিৎসকেরা বলছেন, সাপে কাটার পর দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী এ ওষুধের মজুত নিশ্চিত করা গেলে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সারোয়ার বলেন, সাপে কাটার ক্ষেত্রে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। বর্তমানে আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ
বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’