ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
সুরমান আলী : ছবি সংগৃহীত

টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পে সুরমান আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।

সুরমান আলী টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে সুরমান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনাস্থলে থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩ আরটিভি/এসআর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা রাশেদা আক্তারের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
নওগাঁর নিয়ামতপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
আরও পড়ুন
বাসরঘরে প্রাণ গেল বরের
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, ১০০ কোটি টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক
যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অতঃপর...
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান