ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাবা-মেয়েসহ ৩ গরু চোর আটক 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
উদ্ধার পাঁচ গরু : ছবি আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে একটি খামার থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে বাবা-মেয়েসহ আরও এক নারীকে আটক করা হয়।

রোববার (৩০আগস্ট) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় এ ঘটনা ঘটে।

​আটকরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালমা আক্তার (৩০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রুবিনা বেগম (২৫) ও তার বাবা মজিবুর রহমান (৪৫)।

আরও পড়ুন

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকয়েক দিন আগে দিনাজপুর থেকে ৫টি গরু চুরির করে নিয়ে উপজেলার ফুলবাড়িয়ার মজিদচালা এলাকায় মোখলেছুর রহমান একটি খামারে রাখে চোর চক্রের সদস্য সুমন। তবে তিনি মোখলেছুর রহমানের গরুর খামারটি ভাড়া নিয়ে এ ব্যবসা করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের ওসি শহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশ সদস্যরা রোববার বিকেলে উপজেলার মজিদচালা গ্রামের ওই খামারে অভিযান চালিয়ে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করেন।

সূত্র জানায়, এর আগে পুলিশের টের পেয়ে চোর চক্রের মূল হোতা সুমন শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় থেকে চোরাই ও ছিনতাই হওয়া গরু নিয়ে এসে এখানে লালনপালন করে। পরে সেগুলো জেলা ও উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে দেয়। এতে লাখ লাখ টাকার হাতিয়ে নিচ্ছে সুমন। এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

​এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, আটককৃত চোর চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে গরু চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনী পৌর শহরের মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় দুই মাদককারবারির মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একের পর এক বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাদককারবারি মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ব্রিজের দুই পাশে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি প্রায় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে রনি চৌকিদার ও জহিরের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে রনি চৌকিদার ও আহাত সরদার রয়েছেন। এ ছাড়া নেসার উদ্দিন নামের এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে কালকিনী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে দুই মাদক কারবারির পক্ষের লোকজনের মধ্যে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর  
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসীর
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেনপ্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ ও নিহতের পরিবার জানায়, কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র ছেলে। তিনি সুইডেনপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি সুইডেন থেকে দেশে এসেছেন। শনিবার রাতে কাজী দেশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইল যাচ্ছিলেন। তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, শনিবার রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এসআর  
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসীর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩ আরটিভি/এসআর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা রাশেদা আক্তারের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
আরও পড়ুন
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান রাজ্জাক, অতঃপর...
রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্রবণ প্রতিবন্ধী, অতঃপর...
কালিয়াকৈরের পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা 
ত্রাণ সামগ্রী নিয়ে পানিবন্দিদের পাশে কালিয়াকৈরের পৌর প্রশাসক