ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবীর অবস্থা আশংকাজনক

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে শিশুসহ নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন পেয়ারা বেগম (৬২) ও তার নাতনি (১)। এ ঘটনায় ঘাতক ইমন (২৫)কে আটক করেছে স্থানীয়রা।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সোমবার সকালে বড় শালঘর গ্রামের মানসিক বিকারগ্রস্ত যুবক ইমন মিয়া তার মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে পড়ে। এতে তার মা পেয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় শাশুড়িকে বাঁচাতে এগিয়ে আসে পুত্রবধূ রাবেয়া বেগম। ঘাতক ইমন তাকেও কুপিয়ে জখম করে। একই সময় পাশে থাকা শিশু ভাতিজিকে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মা পেয়ারা বেগম এবং শিশু ভাতিজি ঘটনাস্থলেই মারা যায়। আর ভাবীকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, ঘাতক ইমন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সোমবার সকালে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। এ সময় প্রথমে তার মাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে হলে ভাজতিকেও হত্যা করা হয়। আর ভাবীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত পেয়ারা বেগম এবং শিশু নিহত হয়েছে। দুজন নিহতের খবর আমরা পেয়েছি। ঘাতক ইমনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫