ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
নিহত আবদুল হালিম। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামে আবদুল হালিম (২৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল হালিম ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমের স্ত্রী শনিবার (১৯ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। পরে সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সোমবার (২১ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার কথা থাকলেও চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ মেটানোর মতো অর্থের ব্যবস্থা করতে না পেরে হালিম মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহতের বাবা আমির হোসেন জানান, সোমবার সকালে মাঠে কাজে যাওয়ার আগে ছেলেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের চালা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায়হালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে। নবজাতক সন্তান ও পরিবারকে রেখে হালিমের এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির জন্ম দিয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার