ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে এক তরুণীকে (২১) একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর পক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) ও রেজাউল করিম জয় (২২)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে শাহিনের বাড়িতেই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু