ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ৩ উন্নয়ন কাজের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে পৃথক আয়োজনে নবনির্মিত এসব উন্নয়ন কাজের উদ্ভোধন করেন সংরক্ষিত নারী আসনের এই এমপি।

উন্নয়ন কাজগুলো হলো, তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর।

এছাড়াও তিনি তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত মিনি লাইব্রেরী উদ্ভোধন করে পুষ্পকানন পরিদর্শন করেন এমপি নিলোফার চৌধুরী মনি। পরবর্তীতে ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন নিলোফার চৌধুরী মনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
চাঁদপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলীম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
এক জমিতে তিন ফসল, সর্জন পদ্ধতিতে সফল মিরসরাইয়ের মুসলিম উদ্দীন
একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসলিম উদ্দীন। উপজেলার কাটাছরা ইউনিয়নে ৩৩ শতক জমিতে ‘সর্জন’ পদ্ধতিতে পেঁপে চাষের পাশাপাশি মরিচ ও কচু আবাদ করে এরই মধ্যে লাভবান হয়েছেন তিনি।
এক জমিতে তিন ফসল, সর্জন পদ্ধতিতে সফল মিরসরাইয়ের মুসলিম উদ্দীন
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি 
বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি 
আরও পড়ুন
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩
এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি 
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ