ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
পুকুরে মাছের খাবার খাওয়াচ্ছেন একজন। ছবি: এআই দিয়ে তৈরি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলীম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় দারোগাহাট উমাদান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিম ওই গ্রামের আবু বক্কর চৌধুরীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া চলাকালে পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন আব্দুল আলীম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার বাসিন্দা তারেক চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাতে তিনি প্রাণ হারান। তিনি বড় দারোগাহাট বাজারে ধানের ব্যবসা করতেন। পাশাপাশি পুকুরে মাছ চাষ করতেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ও আশপাশের প্রায় ৬০ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের জন্য নেই স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সামান্য চিকিৎসা নিতেও তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি ও নৌপথ। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় বড় মদকে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
আরও পড়ুন
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু