ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
আটক আমিনুল ইসলাম। ছবি: আরটিভি

চাঁদপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে জামিয়া হাফেজিয়া মাদরাসার ওই শিক্ষককে আটক করে শাহরাস্তি থানার পুলিশ।

জানা গেছে, শাহরাস্তি উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি শিখতে যেত। এই সুযোগে আমিনুল ইসলাম শিশুটির বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করতেন। ২১ সেপ্টেম্বর সকালে শিশুটির সঙ্গে একই ঘটনা ঘটলে শিশুটি স্কুলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি স্কুলশিক্ষিকা সামছুন্নাহারের নজরে পড়লে শিশুটি তাকে ঘটনার কথা জানায়।

পরে ওই স্কুলশিক্ষিকা শিশুটির পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন শাহরাস্তি মডেল থানায় জানান।

এরপর শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান শিশুটিকে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে ঐদিন গভীর রাতে আটক করেন। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েই গুরুত্বের সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে মামলা হয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক