ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বটতলীতে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন আনন্দ জানান, টিউশন শেষে রাতে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি এ ঘটনার মুখোমুখি হন। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ব্যক্তি ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করেন। এ সময় রেলওয়ের এক কর্মী দ্রুত এগিয়ে গেলে তিনিও তার সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তাওসিফ হোসেন আনন্দ বলেন, ‘প্রথমে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে মনে হয়েছিল। কিন্তু পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ভালোভাবে খুঁজে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় এবং আসনগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এতে মনে হয়েছে, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।’

শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আজ একজন এগিয়ে এসে আগুনের বিষয়টি জানানোর কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। শাটলে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো কামরুল হোসেন জানান, রাত ৮টা ২০ মিনিটের শাটল ট্রেনটি বটতলীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টা ৫ মিনিটের দিকে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
গ্রন্থাগারকে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী করে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
আরও পড়ুন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল