
ময়মনসিংহ সদরের বেগুনবাড়ির স্লুইসগেটে ড্রামের বিতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেগুনবাড়ি স্থানীয় এলাকার লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতরে মরদেহটি পায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার পর লাশ ড্রামে ভরে ফেলে রাখা হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে


