ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদারের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানপ্রধানদের কাছে ‘অনারিয়াম’ নামে ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এ ছাড়া শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিভিন্ন কাজে জনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ২৯৩টি স্কুল-কলেজ ও কলেজ রয়েছে। সাড়ে তিন মাস আগে পরিচালক হিসেবে যোগ দেওয়া শহিদ উল্লা মজুমদারের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

অভিযোগ রয়েছে, কার্যালয়ের বাইরে সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন এবং অফিসের ভেতরে গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলমের মাধ্যমে অর্থ আদায় করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, গত ১১ অক্টোবর পরিচালক শহিদ উল্লা মজুমদারের নেতৃত্বে উপপরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, গবেষণা কর্মকর্তা মাহবুবুল আলম ও সহকারী পরিদর্শক জসিম উদ্দিন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যান। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে দুর্ব্যবহারের পর ‘অনারিয়াম’ নামে অর্থ দাবি করা হয়। ‘আ’ আদ্যক্ষরের একটি প্রতিষ্ঠানের কাছে ৪০ হাজার টাকা চাওয়া হলে প্রধান তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন। ‘ন’ ও ‘ব’ আদ্যক্ষরের দুটি প্রতিষ্ঠানের প্রধান ১০ হাজার টাকা করে দেন। বরুড়া উপজেলায় পরিদর্শনের আগেও ফোন করে ১০ হাজার টাকা করে প্রস্তুত রাখতে বলা হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানে অনিয়ম থাকলে দাবির পরিমাণ আরও বাড়ত বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

লাকসামের গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শনের সময় ৩২ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য আবুল কালাম মজুমদার। তার ভাষ্য, বিকেল সোয়া ৩টার দিকে চারজন কর্মকর্তা সেখানে গিয়ে সন্ধ্যা ৭টায় বের হন। এ সময় সহকারী পরিদর্শক জসিম উদ্দিন অধ্যক্ষের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অন্য প্রতিষ্ঠানও ৩২ হাজার টাকা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরে চারজনের জন্য ২০ হাজার টাকা দিতে বলা হয়। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি পরিচালকের কাছে জানতে চাইলে তিনি টাকা চাওয়ার কথা স্বীকার করলেও টাকা দেওয়া হয়নি বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে দুটি কলেজের অধ্যক্ষ ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, কোনো ধরনের তদন্ত বা কাগজপত্র যাচাই ছাড়াই পরিচালক প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে জসিম উদ্দিনের মাধ্যমে ‘অনারিয়াম’ নামে টাকা চাওয়া হয়। চাকরি রক্ষার তাগিদে তারা টাকা দিতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন।

তাদের আরও অভিযোগ, শহিদ উল্লা মজুমদার ২০০৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে উপসচিব (অ্যাকাডেমিক) পদে কর্মরত থাকার সময়ও নানা অনিয়মে জড়িয়েছিলেন। মাউশিতে যোগ দিতে ২০ লাখ টাকা খরচ করেছেন বলেও তিনি বলে বেড়ান বলে দাবি করেন তাঁরা।

এ ছাড়া শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিভিন্ন কাজে জনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা গবেষণা কর্মকর্তা মাহবুবুল আলমের মাধ্যমে আদায়ের অভিযোগ করেছেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

অভিযোগের বিষয়ে সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তিনি কোনো ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগও সত্য নয়।

পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার জানান, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সঠিক নয়। তার নাম ব্যবহার করে কার্যালয়ের কেউ এমন কাজ করে থাকলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারী আটক
কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার করল জেলা পরিষদ