ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
ফিতা কেটে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন বিএনপি নেত্রী নাজমুন নাহার বেবী : ছবি আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। উদ্বোধনের পর তিনি ল্যাবটি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্থাপিত কম্পিউটার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

নাজমুন নাহার বেবী বলেন, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কম্পিউটার ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও কারিকুলামভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়াজী, ডা. মো. আবু তাহের নয়ন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন খন্দকারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের আরও দক্ষভাবে সম্পৃক্ত করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন
ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন
কক্সবাজারে আরও এক আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজারে আরও এক আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীসহ ৫২জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২
আরও পড়ুন
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী