ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে সড়কের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ হোসেন পাশবর্তী শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির আমির হোসেনের ছেলে। তিনি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় এক পথচারী সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানার এএসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও আজিজ হোসেনকে হত্যা করে মরদেহ কচুয়া-শাহরাস্তি সীমান্তবর্তী রসুলপুর এলাকায় এনে সড়কের পাশে ফেলে রাখা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মামা নজরুল ইসলাম জানান, বুধবার রাতে আজিজ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে রসুলপুর এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে আজিজকে শনাক্ত করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম‎

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর—মাঝের চর। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুন্দরবনঘেঁষা বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা এ চরটি স্থানীয়দের কাছে ‘মাঝের চর’ নামে পরিচিত। চল্লিশের দশকে জেগে ওঠা চরটির আয়তন প্রায় ৮৪০ একর।
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
আরও পড়ুন
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
ইছামতীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বাবলী