ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
উদ্ধার হওয়া আট জেলে : ছবি আরটিভি

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে একটি ফিশিং বোট ৮ জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় উক্ত ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল