ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের শেখ ওসামা আল জামান (২০), সাকিব উদ্দিন শরিফ (১৯) ও মো. আমজাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, এই গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন। তারা ফেসবুক টিকটকের মাধ্যমে ওএসটি নামে একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে তা প্রচার করতেন। অনেকদিন থেকে তাদের কার্যকলাপ ফলো করে আসছে প্রশাসন। তাতে দেখা যায় এই গ্রুপে ১৯ জন সদস্য রয়েছেন। তারা সবাই সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। হাতিয়া থানা পুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এই গ্রুপটি অনেকদিন থেকে সক্রিয়। তাদের কর্মকাণ্ড ফলো করা হয়েছে অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভাবশালী চক্রের দখলে মাইনীমুখ বাজার রোড, নীরব প্রশাসন
রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজার এখন প্রভাবশালী চক্রের অবৈধ দখলের থাবায় বিনষ্ট হতে বসেছে। ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বাজারের ফায়ার রোড ও বাজার ফান্ডের কোটি কোটি টাকার সরকারি জায়গা।
প্রভাবশালী চক্রের দখলে মাইনীমুখ বাজার রোড, নীরব প্রশাসন
‘লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন’
বিদ্যুৎ সমস্যার সমাধানে লংমার্চের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন, আমিও আপনাদের নিয়ে লংমার্চ করতাম। 
‘লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন’
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও অনুসন্ধান করায় এক সাংবাদিকের ভাইকে মারধর এবং ফেসবুকে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ভোলা নদীর চর এবং বসতবাড়ির আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান স্থানীয়রা।
লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং
আরও পড়ুন
কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২