ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত

স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এস্কেলেটর লিফটটি চালু এবং বন্ধ থাকা তিনটি প্যাসেঞ্জার লিফট মেরামতের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই খোদা গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের দিকে হাসপাতালের চিকিৎসক ও দর্শনার্থীদের ব্যবহারের জন্য একটি এস্কেলেটর লিফট এবং ১০টি প্যাসেঞ্জার লিফট স্থাপন করা হয়। নির্মাণের পর থেকেই এস্কেলেটরটি চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটি বর্তমানে বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

তিনি বলেন, এস্কেলেটরটি চালু, তিনটি প্যাসেঞ্জার লিফট মেরামত এবং ১১টি মেইনটেন্যান্স কাজের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৫ জুলাই ২০২৬ তারিখেও বিষয়টি জানিয়ে লিখিত আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগ ও ভর্তি রোগীসহ দেড় থেকে দুই হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের অনেকেই লিফট ব্যবহার করেন। তিনটি লিফট বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক-নার্সদেরও হাসপাতালে ওঠানামায় সমস্যায় পড়তে হচ্ছে।

জানা গেছে, ২০১৮ সালে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাটিস ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে প্রায় ৫৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে হাসপাতালটিতে একটি এস্কেলেটর লিফট স্থাপন করা হয়। তবে অজ্ঞাত ত্রুটির কারণে স্থাপনের পর থেকে এটি আর চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মূল্যবান এই বৈদ্যুতিক যন্ত্রটি নষ্ট হওয়ার পথে রয়েছে।

এ বিষয়ে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. কে. হাসানুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রায় পাঁচ মাস আগে তিনি খুলনায় যোগ দিয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এস্কেলেটর লিফটের বিষয়ে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, সেখানে ১০টি প্যাসেঞ্জার লিফট থাকার পরও প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এস্কেলেটর স্থাপন করা হয়েছিল। তার মতে, এতগুলো লিফট থাকার পর আলাদাভাবে এস্কেলেটর নির্মাণ কতটা যুক্তিসংগত ছিল, সেটিও প্রশ্নের বিষয়।

তবে তিনি জানান, এস্কেলেটরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরীক্ষা করতে টেকনিশিয়ান পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন্ধ থাকা তিনটি প্যাসেঞ্জার লিফট ও অন্যান্য মেইনটেন্যান্সের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আরও পড়ুন
দুর্গম পথ পাড়ি দিয়েও মিলছে না ‘কাঙ্ক্ষিত সেবা’
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
৫০ শয্যার হাসপাতাল: এক্স-রে আছে-ফিল্ম নেই, জেনারেটর আছে-তেল নেই
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু