ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
মো. রাকিব : ছবি সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রাকিব মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পৌরশহরে একজন পল্লী চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।

ভুক্তভোগী তরুণী সমাজ-সহিলদেও ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

অভিযোগে ভুক্তভোগী বলেন, রাকিবের সঙ্গে তার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তার বিয়ে হয়। বিয়ের পরও রাকিব মোবাইল ফোনে যোগাযোগ করতেন এবং তার সঙ্গে পুনরায় প্রেমের সম্পর্ক না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন রাতে রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে তার স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, এরপরও রাকিব তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হন। তখন রাকিব বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে ট্যাবলেট খাওয়ান এবং এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তার কাছে সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তরুণী।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই তরুণী রাকিবের কর্মস্থল হিসেবে উল্লেখ করা হাসপাতাল রোডের পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় রাকিব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। তারপর মোবাইলফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় রাকিব। পরে আজ বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণী রাকিবের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৯ দিনে মাদকবিরোধী অভিযানে ৮৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
আরও পড়ুন
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত