ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় খ্রিষ্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। সম্পূর্ণ নিজ ইচ্ছা ও ধর্মীয় অনুভূতির ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাফিডেভিটের মাধ্যমে কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন তারা।

ইসলাম ধর্ম গ্রহণকারী সদস্যরা হলেন- ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা মি. পিউস মুর্মু (বর্তমান নাম- মো. আবু মুছা), তার স্ত্রী মাগ্দানিলা সরেন (মোসা. ফাতেমা বিবি) এবং তাদের তিন সন্তান আন্তনী মুর্মু (মো. হাসান), পিত্তর মুর্মু (মো. হুসাইন) ও ফুলমনি আন্না (মোসা. আমেনা)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বিষয় ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান ওই পরিবারের সদস্যরা। ধীরে ধীরে ইসলামের জীবনদর্শন, আচার-অনুষ্ঠান ও নৈতিকতার প্রতি তাদের গভীর আগ্রহ জন্মায়। এরপর পরিবারের সবাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ধর্মান্তরিত হওয়ার পর তারা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে পরিবারের পক্ষে মোসা. ফাতেমা বিবি বলেন, নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হই। সবকিছু জেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী দিনগুলোতে সমাজের সবার সঙ্গে মিলেমিশে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই।

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। স্থানীয় মুসল্লিরা তাদের ইসলামিক জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ওই পরিবারটি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ধর্মান্তরিত হওয়ার আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত না বললেও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের নিজ পছন্দের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা শ্রেয় মনে হয়েছে বিধায় তারা এটি করেছেন এবং আইনি দিক থেকেও এতে কোনো বাধা নেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
নওগাঁর সাপাহারে এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামের এক মাদরাসার পরিচালক ও শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
আরও পড়ুন
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ