
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ জানায়, আগের দিন বৃহস্পতিবার (১ অক্টোবর) ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৫১, কক্সবাজারে ৩৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে নয়, নোয়াখালীতে ১৭৩, লক্ষ্মীপুরে ৯৯ ও রাঙামাটিতে ছয়জন রয়েছে।
আটকদের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাংবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএ



